শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৬:৫৭ পিএম, ২০২৬-১০-২৪
বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এলাকার আব্দুল মোমেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এর আগে বান্দরবানের চাঞ্চল্যকর হোটেল ব্যবসায়ী মানিক বাবু অপহরন মামলার অন্যতম আসামীও সে।
শুক্রবার (২৩ অক্টোবর) বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাকিছড়া নতুনপাড়াবাসী এ অভিযোগ করেন।
বাকিছড়া নতুনপাড়ার বাসীন্দারা বলেন, গত ১১,১২ ও ১৩ আগস্ট আবদুল মোমেন,রাজিব খানসহ বেশ কিছু লোকজন নিয়ে পাড়ায় গিয়ে তাদের নানা ভাবে হয়রানি করেন।পরবর্তীতে মোমেন পাড়ায় গিয়ে বসবাসকারি ২৫ পরিবারের প্রতি পরিবার থেকে দুই লাখ টাকা হারে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।টাকা না দেয়ায় পাড়ার কয়েক জনকে নারীকেও মারধর ও চুল ধরে টানা হেছড়া করে।এর পর থেকে দাবি করা ওই ৫০ লাখ টাকার জন্য প্রতিনিয়ত নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।এছাড়া
বান্দরবানের চাঞ্চল্যকর হোটেল ব্যবসায়ী মানিক বাবু অপহরন মামলার অন্যতম আসামীও সে।
ভুক্তভোগী রুজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস নুরি,হালিমা বেগম,,
জামাল উদ্দীন ও আবদুর রহমান ও রশিদা বেগম বলেন, ২০১৯ সালে খায়রুল নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কেনার পর থেকে শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছেন তারা।গত ১১,১২ ও ১৩ আগস্ট আবদুল মোমেন,রাজিব খানসহ বেশ কয়েকজন লোকজন পাড়ায় এসে জায়গাটি তাদের বলে দাবি করে বিভিন্ন ভাবে হয়রানি করেছে।এমনকি পাড়ার কয়েজন নারীর চুল ধরে টানা হেছড়াও করেন ।পরে দুই লাখ টাকা হারে ২৫ পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে এবং এই জায়গা গুলো তাদের নামে করে দিবে বলে জানান।অন্যতায় সকলকে এখান থেকে উচ্ছেদ করার হুমকি দিতে থাকেন। এনিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় বলে জানান তিনি
বান্দরবানের হোটেল ব্যবসায়ী মানিক বাবু বলেন, ২০১০ সালে আবদুল মোমেনসহ কয়েকজন মিলে তাকে অপহন করেছিল।যে মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে।
অভিযুক্ত আবদুল মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীরা অন্যজনের জমিতে অবৈধভাবে দখল করে বসবাস করে আসছে।যার কারনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ পারভেজ বলেন, এবিষয়ে তার জানা নেই।তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার নিরাপদ পর্যটন নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বরুন দে বাপ্পী শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনন্দ-উৎসবের অবসান ঘটেছে দেবী দুর্গার প্রতিমা ব...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনার পà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে à...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় শাহাবউদ্দীন (৩৬) ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited